• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর আত্রাইয়ে প্রজন্মের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রজন্মের আলো / ৩২৭ শেয়ার
Update বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
নওগাঁর আত্রাইয়ে প্রজন্মের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত---প্রজন্মের আলো

খালেক হাসান:
“কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি“ এই প্রতিপাদ্য নিয়ে ‘‘মোড়কে উল্লিখিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) -তে তামাকজাত দ্রব্য বিক্রয় নিশ্চিত করা হোক শীর্ষক অবস্থান কর্মসূচির মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
বৃহশপতিবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ সংলগ্ন মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, সাপ্তাহকি প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় ঘন্টকাল ব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি, প্রগতিশীল শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম,বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের সহকারি অধ্যাপক জাকিরুল ইসলাম, সাংবাদিক আবু রেজা, প্রভাষক মামুনুর রশিদ,ইদ্রিস আলী,সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে প্রভাষক এসএম মাসুদ পারভেজ,রিপন সরদার, সাংবাদিক খালেক হাসান, হারুন-অর রশিদ উজ্জল, আফাজ উদ্দীন,জহুরুল ইসলাম,আবু বকর সিদ্দিক,রফিকুজ্জামান মানিক,জুয়েল রানা,বিষ্নু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে “কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি“ এই প্রতিপাদ্যের প্রত্যয় ব্যক্ত করে তামাকজাত দ্রব্যের মোড়কে উল্লিখিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি)তে তামাকজাত দ্রব্য বিক্রিয় নিশ্চিত করার জোর দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories