• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাই পাক হানাদার মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রজন্মের আলো / ২২৩ শেয়ার
Update রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

পারভেজ গাদ্দাফী 
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
দেশ ও জনগণের অতন্দ্র প্রহরীর ব্যানারে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ১৪ই ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল দশটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলার আয়োজনে আত্রাই পুরাতন স্টেশন হতে একটি বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়ে মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র‍্যালির নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ আব্দুল মান্নান। এ সময় তার সাথে ছিলেন আত্রাই মুক্তিযুদ্ধের সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আনিসুর রহমান। বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বুলু সহ আত্রাই উপজেলার সকল জীবিত মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাও মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, ১৪ ডিসেম্বর—আত্রাই পাক হানাদার মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছি। ১৯৭১ সালে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনে অনেক সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার ও বিহারীরা অন্যায় ভাবে ধরে এনে হত্যা করে। এখানে আত্রাইয়ের সবচাইতে বেশি শহীদ ঘুমিয়ে আছে। আমি আত্রাই উপজেলা প্রশাসন ও নওগাঁর ডিসি মহোদয়কে উক্ত জায়গা পরিদর্শন করে মুক্তিযোদ্ধাদের গন কবরের জায়গা সংস্কারের আহবান জানাই।
তিঁনি আরো বলেন, ১৯৭১ সালে এ দেশের মাটি মুক্ত করতে অসংখ্য তরুণ প্রাণ ও বুদ্ধিজীবী রক্ত দিয়েছেন।পাক হানাদাররা আমাদের মেধা ও চিন্তাশক্তিকে ধ্বংস করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু তারা পারেনি বাংলার স্বাধীনতার স্বপ্ন দমিয়ে রাখতে।মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।শহীদদের আদর্শ ধারণ করে একটি অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories