নাকিব আল হাসান:
নওগাঁয় প্রজন্মেরর আলো ,প্রজন্ম পরিবার ও পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষে গড়ে ওঠা বহুমাত্রিক যুব সংগঠন প্রজন্মের মেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফির অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে (২৫ ফেব্রুয়ারী ’২৬) বিকাল ৪ ঘটিকায় নওগাঁ উকিলপাড়াস্থ প্রজন্ম পাঠাগার ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
প্রজন্মের আলো সম্পাদক ও প্রজন্মের মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রজন্মের মেলা নওগাঁ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক নাকিব আল হাসান, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রজন্মের আলো ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়, সুজলা বানু,ফাতেমা আক্তার, রিনা আক্তার,রেজভী আক্তার,রিফাত প্রমুখ। 
এ সময় উকিলপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পথচারীদের মাঝে ইফতারের প্যাকেট সরবরাহ করা হয়।