নাকিব আল হাসান:
সামাজিক সংগঠন ভিবিডি-নওগাঁ জেলা-এর উদ্যোগে পবিত্র রমজান মাসে ব্যতিক্রমী ইফতার বিতরণী ইভেন্ট ‘ইফতারে হাসিমুখ সিজন-২’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ৯ম রমজান) এ উপলক্ষে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা প্রায় পঞ্চাশজন রোগী ও তাদের স্বজনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন। হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে ইফতার পৌঁছে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
ইফতার বিতরণ শেষে সংগঠনের উপদেষ্টা প্রাবন্ধিক ও লেখক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর বাসভবনে বোর্ড, কমিটি ও সাধারণ সদস্যরা একত্রে ইফতার সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, অ্যালামনাই সদস্য ও সাবেক সভাপতি নাকিব আল হাসান, বর্তমান সভাপতি সুজলা বানু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মিজান, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাওন, ট্রেজারার রতন বর্মন, হিউম্যান রিসোর্স অফিসার আনিকা তাসনিম, প্রজেক্ট অফিসার আরাফাত আবেদীন এবং পাবলিক রিলেশন অফিসার আসাদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিটি সদস্য মমতা হেনাহ মিন্নি ও খাইরুল বাসার এবং সাধারণ সদস্য মাহফুজ হোসেন, মেহেরীন আফরোজ, নুসরাত জাহান, জুলেখা খাতুন, মেহেদী হাসান, মেহেরাজ আফরীন, আমিনুল ইসলাম, উম্মে হাবিবা হিরা, সুমাইয়া স্নিগ্ধা, সাব্বির হোসেন, আল মুকিত, রহমতুল্লাহ ও মিনহাজ আহমেদসহ অনেকে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।