• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ডেঙ্গু-হাম প্রতিরোধে আত্রাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ: কলেজজুড়ে পরিচ্ছন্নতা অভিযান

প্রজন্মের আলো / ৫৮ শেয়ার
Update শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এ ডেঙ্গু ও হাম প্রতিরোধে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছেন শিক্ষক-কর্মচারী ও রোভার স্কাউট সদস্যরা-- প্রজন্মের আলো

তন্ময় রহমান:
দেশব্যাপী ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব যখন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময় সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ

কলেজের রোভার স্কাউট এবং শিক্ষক-কর্মচারীদের সম্মিলিত উদ্যোগে পরিচালিত হয়েছে এক ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান, যা ক্যাম্পাসজুড়ে সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সম্প্রতি অভিযান চলাকালে কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ, করিডোর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। অংশগ্রহণকারীরা জীবাণুনাশক ব্যবহার করে দেয়াল, মেঝে ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করেন এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজর দেন।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু পড়াশোনা নয়, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক চেতনা গড়ে তোলাও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে আমরা নিজেরাই আমাদের সুস্থ সমাজ গড়ে তুলতে পারি।”

তিনি আরও বলেন, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সমষ্টিগত উদ্যোগ অপরিহার্য। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

কলেজ সূত্রে জানা যায়, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories