• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রজন্মের আলো / ৪ শেয়ার
Update বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের একটি খালের দুই পাড়জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  বুধবার (১ জুলাই) বেলা ১১টায় রাইগাঁ ইউনিয়নের নারায়ণপুর ব্রিজ হতে কুড়াইল গ্রামের শেষ মাথা পর্যন্ত খালের দুই পাড়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা গোলাম রব্বানী।
এছাড়াও পরিবেশ সুরক্ষার এই মহতী উদ্যোগে স্থানীয় সাধারণ জনগণসহ তৃণমূল পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে খালের দুই পাড়জুড়ে নারিকেল, জলপাই, আম ও নিম গাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories