• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই: শিক্ষামন্ত্রী শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় নতুন ৩ জন ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে তারকারা অনলাইন ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক জনবল নিয়োগের ক্ষমতার সেই পরিপত্র বাতিল স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি: মির্জা ফখরুল তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রিজেন্টের সেই সাহেদ আবার গ্রেপ্তার ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

প্রবীণ বিএনপি নেতা যবেদুর রহমান তরফদার (বুদা) আর নেই

প্রজন্মের আলো / ১১ শেয়ার
Update বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

তন্ময় রহমান:

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠালগ্নের সদস্য মোঃ যবেদুর রহমান তরফদার (বুদা) বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুম যবেদুর রহমান তরফদার বান্দাইখাড়া ডিগ্রী কলেজের কম্পিউটার প্রদর্শক এবং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তরফদারের পিতা।

জানা যায়, তিনি ৭ জানুয়ারি ১৯৭৯ সালে মাত্র ৫০ পয়সা চাঁদা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কৃষক সমিতির নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি কারাবরণ করেন এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে গ্রেপ্তার হন। এছাড়া তিনি বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories