• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই: শিক্ষামন্ত্রী শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় নতুন ৩ জন ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে তারকারা অনলাইন ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক জনবল নিয়োগের ক্ষমতার সেই পরিপত্র বাতিল স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি: মির্জা ফখরুল তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রিজেন্টের সেই সাহেদ আবার গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

প্রজন্মের আলো / ১০ শেয়ার
Update শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিল্পী বেগম (২৬) নামে এক গৃহবধূর বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​আহত শিল্পী বেগম উপজেলার ছোটডাঙ্গা গ্রামের মোহন হোসেনের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শিল্পী বেগম নিজ বাড়ি থেকে একটি চার্জার ভ্যানে চড়ে ভবানীপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যানটি হাতিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি দ্রুতগতির ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের বিকট শব্দে ভ্যান দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিল্পী বেগম রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories