• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই: শিক্ষামন্ত্রী শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় নতুন ৩ জন ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে তারকারা অনলাইন ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক জনবল নিয়োগের ক্ষমতার সেই পরিপত্র বাতিল স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি: মির্জা ফখরুল
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর ছাত্রাবাসে মিললো শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

প্রজন্মের আলো / ২ শেয়ার
Update শনিবার, ২৫ জুলাই, ২০২৬
প্রতিকী ছবি

জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এবং নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।

এমন ঘটনার পর নিহতের পরিবার, স্থানীয় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  সূত্রে জানা যায়, পড়াশোনার সুবিধার্থে নিহত ইমন জননী ছাত্রাবাসের ডাবল রুমের একটি কক্ষে তিনি একাই থাকতেন। প্রতিদিন পরিবারের সাথে ইমনের কথা হলেও শুক্রবার রাতে পরিবারের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। আর এই কারণে শনিবার সকালে সাড়ে ৭টার দিকে নিহত ইমনের মামা ওই ছাত্রাবাসে আসে। এরপর ইমনের থাকার কক্ষের দরজার সামনে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পায়না ইমনের। উদ্বিগ্ন হয়ে ছাত্রাবাসে থাকা অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় রুমের ভেতরে ফ্যানের রডের সাথে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে একটি ইউডি মামলা হবে। আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories