• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত : রিজভী

Tonmoy / ৩০৯ শেয়ার
Update মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুলনায় আজকে বহু লোক নতুন আক্রান্ত হয়েছে। ২৪ জন মারা গেছে। এটাতো সরকারি হিসাবে। বেসরকারি হিসাবে আরো কয়েক গুণ লোক আক্রান্ত ও মারা গেছেন। সর্বোপরি ভয়ঙ্কর মৃত্যুপুরীর ভেতরে বাংলাদেশকে নিপতিত করা হচ্ছে। সরকার লকডাউন দিচ্ছে আর নিজেদের প্রয়োজনে খুলছে।

আজ মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মন্ত্রীরা গলাবাজি করছে। মন্ত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে, সরকারের কেউ যেন সমালোচনা করতে না পারে। তোমরা সেই দিকটা লক্ষ রেখ, পাল্টা বলা শুরু করবে। যেমন সরকারের অন্যায়, সরকারের নানা ধরনের গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা, লুটপাট, অর্থপাচার ইত্যাদির বিরুদ্ধে কথা বলতে গেলেই তাকে যেন নানা ধরনের কলাকানুনের বৃত্তে আটকে রাখা হয়। এখন করোনার এই অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে গেলেও মন্ত্রীরা সেই অবস্থান নিচ্ছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গতকাল তথ্যমন্ত্রী বলেছেন, এ রকম বিরুদ্ধাচারণ করলে পরে তাদের শাস্তি পেতে হবে, আওয়ামী গতির সাথে না চললে তাকে শাস্তি পেতে হবে। সরকার এত বড় বড় কথা বলে। ছবিতে বড় বড় ফ্লাইওভার, উড়াল সেতু, দোতলা-তিনতলা রাস্তার ছবি দেখান। একদম উন্নয়নে ভেসে যাচ্ছে। একেবারে প্রবল উন্নয়নে বাংলাদেশ সয়লাম- এসব উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি।

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও সদস্য রাশেদুল হকের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, মজিবুর রহমান, ডা. মাজহারুল ইসলাম, শাহ রিয়াজুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories