• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবার পেল খাদ্য সামগ্রী

প্রজন্মের আলো / ১৬০ শেয়ার
Update শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

তন্ময় রহমান:

নওগাঁ, ২১ মার্চ ২০২৫ (বাসস): রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

শুক্রবার সকালে জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক রিলিফ ইউএসএ এবং ওসমান কনসালটিং ইউকের অর্থায়নে সোশ্যাল এইড এই আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০০ পরিবারের প্রতিনিধিদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ।

প্রতিটি পরিবারের জন্য একটি করে প্যাকেজে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ২৫ কেজি,  মসুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি, সেমাই ৪০ গ্রাম, গুড়া দুধ ১ কেজি ও  ৩০টি মুরগির ডিম। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।

খাদ্য সামগ্রী পেয়ে অসহায় নিলুফা বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করি। এখন এসব খাদ্য সামগ্রী পেয়ে রোজার মাসে কষ্টটা অনেক কমবে। এই খাবারে শুধু রোজার মাসই না, ঈদের পরও কিছুদিন চলবে।

চা বিক্রেতা আকবর হোসেন বলেন, চা বিক্রি করে কোনোরকম জীবিকা নির্বাহ করি। রমজানে চা বেচা বিক্রি কম হয়। যেসব খাদ্য সামগ্রী পেলাম তাতে পরিবারের সবাই আনন্দের সাথে বাকি রোজা ও ঈদ করতে পারবো।

অনুষ্ঠানে সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, ওসমান কনসালটিং ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানজিল জে আহমেদ, সোশ্যাল এইডের ফিন্যান্স এ্যান্ড এডমিনিস্ট্রেশন-এর পরিচালক মোহাম্মদ আলী, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট-এর পরিচালক ইসাহাক মিয়া ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories