খালেক হাসান:
“কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” অবিলম্বে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করা হোক প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
বৃহশপতিবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ সংলগ্ন মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, সাপ্তাহকি প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় ঘন্টকাল ব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি, প্রগতিশীল শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম,বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের প্র্রভাষক আবু রেজা, প্রভাষক মামুনুর রশিদ,ইদ্রিস আলী,সোহেল রানা , প্রভাষক এসএম মাসুদ পারভেজ,রিপন সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে, সাংবাদিক খালেক হাসান, হারুন-অর রশিদ উজ্জল, আফাজ উদ্দীন,জহুরুল ইসলাম,আবু বকর সিদ্দিক,রফিকুজ্জামান মানিক,জুয়েল রানা, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ডিজিটাল কন্টেন্ট এডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘তামাক কোম্পানিগুলোর আর্থিক প্রণোদনায় প্রলুব্ধ হয়ে স্বাস্থ্যঝুঁকি জেনেও তামাক চাষ করছেন কৃষকরা। তামাক চাষের কারণে জমির উর্বরতাশক্তি কমে যাচ্ছে এবং ভবিষ্যতে এসব জমিগুলো খাদ্যশস্য চাষের অনুপযোগী হয়ে পড়ছে। তামাক উৎপাদনে নারী ও শিশুরা নিয়োজিত থাকার ফলে তারা স্বাস্থ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি শিশুরা স্কুলে যেতে না পারায় শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তামাক পাতা প্রক্রিয়াকরণের জন্য বিপুল পরিমাণ জ্বালানি কাঠের প্রয়োজন হয় যার ফলে প্রতিনিয়ত বন উজাড় হচ্ছে।তাই “‘কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ’ অবিলম্বে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করা হোক শীর্ষক প্রতিপাদ্য বাস্তবায়ন নিশ্চিত করার জোর দাবী জানানো হয়।