• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

তরুণ প্রজন্মেকে বইয়ের প্রতি আগ্রহী করতে প্রজন্মের মেলার উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৫০ শেয়ার
Update বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
নতুন প্রজন্মেকে বই পড়তে আগ্রহী করতে প্রজন্মের মেলার উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত -- প্রজন্মের আলো

নাকিব আল হাসান:

তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর জন্য তথা পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী প্রতিষ্ঠিত প্রজন্ম পাঠাগার ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলার উদ্যোগে বুধবার বিকালে (২৫ ফেব্রুয়ারী ’২৬) বিকাল ৪ ঘটিকায় এ পাঠচত্র অনুষ্ঠিত । নওগাঁ উকিলপাড়াস্থ প্রজন্ম পাঠাগার ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা সংগঠনের নিজস্ব কার্যালয়ে শিক্ষাথীদের নিয়ে বই পড়ার এই কর্মসূচি পালন করা হয়। 

প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠচক্র অনুষ্ঠানে প্রজন্মের মেলা নওগাঁ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক নাকিব আল হাসান, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রজন্মের আলোর বার্তা সম্পাদক প্রভাষক আবু রেজা, প্রজন্মের আলো ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়, সুজলা বানু,ফাতেমা আক্তার, রিনা আক্তার,রেজভী আক্তার,রিফাত।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রজন্ম পাঠাগার,প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও প্রজন্মের মেলা তরুণদের জ্ঞান চর্চার পাশাপাশি ইয়ুথ লিডারশিপ ট্রেনিং, সাংবাদিকতা, তরুণদের আত্মোন্নয়ন ও শিক্ষামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, অনগ্রসর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মানবাধিকার, শিশুদের বিনা মূল্যে শিক্ষাউপকরণ সরবরাহ,পাঠদান, আনন্দভোজ, গরীব মানুষ ও শ্রমজীবীদের নিয়ে ইফতার মাহফিল,প্রজন্মের আলো-প্রজন্মের মেলা সমাজ কল্যাণ কর্মসূচি ইত্যাদি আয়োজন করে আসছে। এছাড়া রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউ ও প্রজন্ম ফ্রিল্যান্সিং ইন্সটিটিউদের মাধ্যমে পবিত্র কোরআনের হাফেজ, মসজিদের ইমাম,মুয়াজ্জিন,খাদেম , মেধাবী মাদ্রসা শিক্ষার্থী, গরিব বীরমুক্তিযোদ্ধাদের সন্তান, হিজরা- ট্রান্স জেন্ডার, প্রতিবন্ধী, বিভিন্ন অনগ্রসর ব্যক্তি- আদিবাসি,হরিজন,মুচিসহ এতিম অসহায়দের বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে।

উপরোক্ত কর্মসূচির সেবা গ্রহন করতে ১০৬৭/২,ডায়মন্ড হাউজ, ‍উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড় ঠিকানায় সরাসরি অথবা ০১৭৫৩৭৭৬২৬২ মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories