তাহেরা এনায়েত করিম:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ নওগাঁ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও সদর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেলেন নওগাঁ আস্তান মোল্লা মহাবিদ্যালয় জেষ্ঠ প্রভাষক (ভূগোল বিভাগ) এস এম মোস্তাক আহাম্মেদ (মুক্তা)।
সোমবার সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক ব্যাতিক্রমি অনুষ্ঠানে ফূল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় স্কাউট গ্রুপের সদস্যগণের পক্ষ থেকেও তাকে সম্মাননা প্রদান কর হয়।
অধ্যক্ষ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক (কমল) ম্যানেজিং কমিটির হিতেষী, সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন নিতাই চন্দ্র বসাক, নায়েরা সুলতানা, মোস্তফা কামাল, শাহীনা আক্তার সহকারী অধ্যাপক,আব্দুল হাকিম ,দিলরুবা লাকি, আব্দুল মান্নান, আবু জেবাইর রাশেদ, এমরান হোসেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে রিয়া,জাহিদ, কাবিল, সুরুজ, মেধা,রিমা,মারুফ,সিহাব,ময়না,সিথী,হাবিব, ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আস্তান মোল্লা মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক এনামুল হক।
সংবর্ধনা সভায় বক্তরা জেষ্ঠ প্রভাষক (ভূগোল বিভাগ) এস এম মোস্তাক আহাম্মেদ(মুক্তা) কর্মদক্ষতা ভূয়সী প্রশংসা করেন এবং
আগামী দিনে আরও সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, এস এম মোস্তাক আহাম্মেদ (মুক্তা) কীর্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এস.এস.সি, নওগাঁ সরকারি কলেজ থেকে এইচ.এস.সি (১৯৯১), বি.এস.সি (সম্মান)১৯৯৪ এবং এম.এস.সি (১৯৯৫)রাজশাহী কলেজ থেকে পাশ করেন। ২০০০ সালে তিনি বি.এড ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৭৪ খ্রি:২রা সেপ্টেম্বর নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম আখতার হামিদ ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা মনোয়ারা বেগম ছিলেন গৃহিণী। দুই ভাই ও তিন বোনের মধ্যে এস এম মোস্তাক আহম্মেদ ছিলেন দ্বিতীয়।