নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হাসান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসনএম নাসির উদ্দিন,
সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।