সংবাদদাতা:
নওগাঁর আত্রাই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কনে মোছা. ছামিয়া আক্তারের বয়স ১৬ বছর হওয়ায় তার বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় কনের বাবা মো. আব্দুল ওহাব (৫০), গ্রাম: গুলিয়া, ইউনিয়ন: মনিয়ারি, উপজেলা: আত্রাই, জেলা: নওগাঁকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেওয়া হবে না—এ মর্মে কনের বাবার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম । এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।