• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর আত্রাইয়ে শহীদ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের উপলক্ষ্যে “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” বর্ষপূর্তি পালন

প্রজন্মের আলো / ২২৩ শেয়ার
Update বুধবার, ২ জুলাই, ২০২৫

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ১ জুলাই ২০২৫ সন্ধ্যায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে,কলেজ শহীদ মিনারে বাংলাদেশের ২০২৪ সালের শহীদ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আত্রাই উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা ছাত্রদল সদস্য সচিব আদর।সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও সভাপতি মোল্লা আজাদ মেমো:সরকারি কলেজ শাখা ছাত্রদল রিফাত হাসান। সিনিয়র যুগ্ন আহবায়ক  আত্রাই উপজেলা ছাত্রদল সাদিকুল ইসলাম সাদিক।সাধারণ সম্পাদক কালিকাপুর ইউনিয়ন ছাত্রদল ও সাধারণ সম্পাদক মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদল সাজু মৃধা। ৩ নং আহ্সানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস সহ আত্রাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মী।
মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হাসান বলেন,আজকের এই মহান আয়োজন — “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” — কেবল একটি বর্ষপূর্তির অনুষ্ঠান নয়, এটি একটি ইতিহাসচর্চা, এটি একটি জাতিস্মৃতির জাগরণ। আমরা আজ এখানে জড়ো হয়েছি শহীদ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোকাবহ আগস্ট ও বিজয়ের গৌরবময় ইতিহাসকে স্মরণ করতে। স্মরণ করতে সেই সব বীর সন্তানকে, যাঁরা তাদের জীবন দিয়ে এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন  ও  ভবিষ্যৎ বাংলাদেশ  নির্মাণে ভূমিকা রেখেছেন।
আত্রাই থানা ছাত্রদলের সদস্য সচিব আদর বলেন,“আমাদের তরুণ প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নিক, আত্মত্যাগকে মূল্য দিক, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাক — এই লক্ষ্যেই এ আয়োজন। আলোই হবে পথের দিশারী।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories