• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

পাতে জমে উঠুক অন্য স্বাদের মাটন কোরমা

প্রজন্মের আলো / ২৬১ শেয়ার
Update বুধবার, ৯ জুন, ২০২১
সংগৃহীত ছবি

তাহেরা রহমান:

আমাদের দেশে ছুটির দিন মানেই উৎসব। তাই শুক্রবার সাপ্তাহিক ছুটি দিনে বাসায় তৈরি করতে পারেন মুখরোচক মাটন কোরমা। দুপুর বা রাতের আয়োজনে রাখতে পারেন ট্র্যাডিশনাল খাসির কোরমা। এই পদটি মানিয়ে যাবে রুটি, পরোটা, লুচি কিংবা পোলাউর সাথে। তাই ছুটির দিনে পাতে জমে উঠুক অন্য স্বাদের মটনের কোরমা। চলুন জেনে নেই কিভাবে রান্না করা যায় এই পদটি।

যা যা লাগবে

১. খাসির মাংস- দুই কেজি

২ পেঁয়াজবাটা- আধা কাপ

৩. রসুনবাটা- দুই চা-চামচ

৪. আদাবাটা – দুই চা-চামচ

৫. ধনিয়ার গুঁড়ো- আধা চা চামচ

৬. জিরার গুঁড়ো- আধা চা চামচ

৭. দারুচিনি – ৪-৫ টা

৮.তেজপাতা- দুইটি

৯.লবণ- পরিমানমতো

১০. ঘি- ৩ চা চামচ

১১.তরল দুধ- দুই চা চামচ

১২. টক দই- আধা কাপ

১৩. চিনি- সামান্য পরিমাণ

১৪. কাঠবাদাম বাটা- ২ চা চামচ

১৫. এলাচি- ৪টি

১৬. লেবুর রস – ১ চা চামচ

১৭. পেঁয়াজকুচি- আধ কাপ

১৮. কাঁচামরিচ- ৬-৮টি

১৯. জাফরান-আধা চা-চামচ

 

যেভাবে রান্না করবেন

প্রথমে কড়াইতে ঘি দিন। এখন পেঁয়াজকুচি দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। এবার কড়াইতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, টক দই ও খাসির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুধে ভেজানো জাফরান ওপর থেকে ছিটিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখুন। তারপর ঢাকনা খুলে লেবুর রস দিয়ে হালকা নেড়ে আঁচ একেবারে কমিয়ে তাওয়ার ওপর ঢেকে প্রায় ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মতো দমে রাখুন। যখন কোরমা মাখা মাখা হয়ে বাদামি রং হবে এবং মসলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন নামিয়ে পরিবেশন করুন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories