• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আমের মৌসুম শেষ পর্যায়ে তাই ঝটপট তৈরী করুন আমের আচার !

প্রজন্মের আলো / ২৮৫ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
ছবি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান

অধ্যক্ষ সিদ্দিকুর রহমান:

সারাবছর সংরক্ষণ করেও খাওয়া হয় এই আচার। আজ তাই আমাদের পাঠকদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের মজাদার কিছু আচারের রেসিপি। আমের মৌসুম শেষ পর্যায়ে তাই ঝটপট তৈরী করুন আমের আচার !

আমের টক-মিষ্টি আচার

উপকরণ

আম ২ কেজি, চিনি দেড় কাপ, সরিষার তেল দুই কাপ, সরিষা বাটা তিন টেবিল চামচ, রসুন বাটা দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আদাবাটা এক টেবিল চামচ, তেজপাতা ৪-৫টি, শুকনো মরিচ ৭-৮টি, গরম মসলা গুঁড়ো এক টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো এক চা চামচ, জিরা গুঁড়ো এক চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ, পাঁচ ফোড়ন গুঁড়ো তিন চা চমচ, গোটা পাঁচ ফোড়ন দুই চামচ, রসুন ২টি, লবণ স্বাদমতো, ভিনেগার এক চা চামচ।

প্রণালি

আমগুলো ছিলে টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরাতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে সরিষা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। ভিনেগার আর গোটা পাঁচ ফোড়ন বাদ দিয়ে বাকি সব মসলা আর গোটা রসুন দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। তেলে সব মসলা একসাথে না দিয়ে একটার পর একটা পরপরও দেওয়া যায়। তবে মসলা ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। কষানোর সময় সরিষার তেলে ফেনা দেখা যায় এবং বেশ সুন্দর একটা গন্ধ আসে। তাতে আমগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার এতে চিনি দিয়ে দিতে হবে, চিনি সিরা হয়ে এলে তাতে ভিনেগার আর গোটা পাঁচ ফোড়ন দিয়ে মসলার সুন্দর গন্ধ যাতে আচারে থাকে তাই ঢেকে চুলায় জ্বাল দিতে হবে। আধা ঘণ্টা পরই তৈরি হয়ে যাবে আমের টক মিষ্টি আচার। এই আচার খিচুড়ি বা পোলাও এর সাথে খাওয়া যায়।

আমের ঝুরি আচার

উপকরণ

আম ২টি (বড় সাইজের), ১টি পেঁয়াজ কুঁচি, রসুন ৬-৭ কোয়া, শুকনো মরিচ ৭টি, সরিষাবাটা দুই চা চামচ, সরিষার তেল ২ কাপ, ভিনেগার এক চা চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালী

আম দুটির খোসা ছিলে আলু ভাজি কাটার মতো ঝুরি করে কেটে নিতে। এবার এক চা চামচ লবণ দিয়ে আলু আর পেঁয়াজ কাটা মাখিয়ে রেখে দিতে হবে ৩০ মিনিট। লবণ পানিতে আমের ঝুরিগুলো ভালো করে ধুয়ে লবণ আর সরিষা বাটা মাখিয়ে রোদে শুকাতে দিতে হবে ৪-৫ দিন। আমের ঝুরি শুকিয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তাতে আদা-রসুনের পেস্ট আর রসুনের কোয়া, শুকনো মরিচগুলো দিয়ে মসলা ভেজে নিয়ে তাতে রোদে শুকানো আমের ঝুরিগুলো দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। নামানোর আগে এক চা চামচ ভিনেগার দিয়ে নামিয়ে ফেলতে হবে। খিচুড়ির প্লেট ছাড়া খালি মুখেও দারুণ লাগে মজাদার এই আচার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories