সিদ্দিকুর রহমান:
ছোট-বড় সকলের প্রিয় আইসক্রিম। হাতে আইসক্রিম পেলে আর কেউ কিচ্ছুটি চায় না। যদিও এমন অনেকেই আছেন যাঁরা ওজন বেড়ে যাবে বলে কষ্ট করে আইসক্রিম থেকে দূরে থাকে। দেখতে যতই লোভনীয় হোক, বাজার থেকে কেনা আইসক্রিম যে স্বাস্থ্যের পক্ষে খুব একটা সহায়ক নয় একথা সবার জানা। তাই প্রজন্মের আলো সম্মানিত পাঠকদের জন্য আজ তুলে ধরা হলো চিনি ও আইসক্রিম পাওডার ছাড়া স্বাস্থ্য সম্মত ভাবে আইসক্রিম বানানো সহজ উপায়- চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

যা যা লাগছে
দুধ- ১ লিটার
ফ্রেশ ক্রিম- ১৫০ গ্রাম
কনডেন্সড মিল্ক- ২০০ গ্রাম
পাকা আমের পাল্প ২০০ গ্রাম
এলাচ গুড়াঁ ১/৪ চামচ
আম কুচি ৫০ গ্রাম।
যেভাবে তৈরি করবেন
একটি হাঁড়িতে দুধ দিয়ে অল্প আঁচে ঘন করে নিতে হবে। দুধ অর্ধেক হয়ে এলে তাতে চিনি এবং এলাচ গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর তাতে ফ্রেশ ক্রিম, কনডেন্সড মিল্ক ও আমের পাল্প মিশিয়ে নিতে হবে। একটি এয়ার টাইট বক্সে মিশ্রণটি ঢেলে ফ্রিজে জমিয়ে নিন। এবার আইসক্রিম তৈরি। স্কুপ করে কেটে তার উপরে আমের কুচি ছড়িয়ে পরিবেশন করুন। এই আইসক্রিম পাকা আমের নির্যাস থেকে তৈরি তাই সব বয়সীর জন্যই নিরাপদ।