• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

গরমে স্বস্তি পেতে ফলের ডায়েটে মশলার নতুনত্ব

প্রজন্মের আলো / ৫ শেয়ার
Update শনিবার, ৪ জুলাই, ২০২৬

তাহেরা রহমান:

গরম মানেই শরীর চাইবে বেশি জল। তরল খাবার যেমন খেতে হবে বার বার, তেমনই খাবারে রাখতে হবে জলের আধিক্য। তবেই শরীর ঠান্ডা থাকবে। গরমের মরসুমে শরীর সুস্থ রাখার একমাত্র দাওয়াই হল জল। এ সময়ে ভাজাভুজি, তেল-মশলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল। সঙ্গে স্বাস্থ্যরক্ষা করতে খেতে হবে বেশি করে ফল। শুধু ফল খেলেই হবে না, একটু বুদ্ধি খরচ করে এমন ফল খেতে হবে, যাতে শরীরে পর্যাপ্ত পুষ্টিগুণের সঙ্গে জলও যেতে পারে। বসন্তকালে ভাইরাসের সঙ্গে লড়তে এবং শরীরে জলের মাত্রা ঠিক রাখতে নিয়মিত ডায়েটে ফল রাখতেই হবে। তবে বাড়ির ছোটরা তো বটেই, অনেক প্রাপ্তবয়স্কও ফল খেতে চান না। সে ক্ষেত্রে ফলের রকমারি চাট বানিয়ে দেখতে পারেন। সুস্বাদু, টক-ঝাল-মিষ্টি ফ্রুট চাট চেটেপুটে খাবেন সকলেই।

মিক্সড ফ্রুট চাট:

একটি পাত্রে টুকরো করে কাটা কলা,আপেল, নাশপাতি, মুসাম্বি, স্ট্রবেরি নিয়ে তার সঙ্গে একে একে মিশিয়ে নিন গোলমরিচের গুঁড়ো, চাটমশলা, ভাজা জিরের গুঁড়ো, বিটনুন, পুদিনাপাতা। সবশেষে সামান্য লেবুর রস দিয়ে খুব ভাল করে মেখে নিন। ছোট ছোট পাত্রে সাজিয়ে পরিবেশন করুন এই চাট।

আনারসের চাট:

আনারসগুলি ছোট টুকরো করে কেটে নিন। একটি বাটিতে আনারসগুলি নিয়ে তার সঙ্গে মিশিয়ে দিন পুদিনাপাতা বাটা, বিটনুন, চিনি, লঙ্কার গুঁড়ো আর চিলি ফ্লেক্স। খুব ভাল করে মেখে নিন। বানিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন ঝাল ঝাল আনারসের চাট।

দই-ফ্রুট চাট: একটি বড় পাত্রে বেশ খানিকটা টক দই, ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাটমশলা, নুন, চিনি আর সামান্য জল দিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন। এ বার দইয়ে মিশিয়ে দিন টুকরো করে কাটা আপেল, আঙুর, আনারস। তার পর বেদানা আর পুদিনাপাতার কুচি দিয়ে আর এক বার ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি আধঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন দই ফ্রুট চাট।

সূত্র: আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories