• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

লাউ দুধের তৈরি মজার পায়েস

প্রজন্মের আলো / ৪২৫ শেয়ার
Update সোমবার, ৯ আগস্ট, ২০২১
প্রতিকী ছবি

তাহেরা রহমান:

আমাদের দেশে অনেক ধরনের পায়েস তৈরি হয়, এর মধ্যে ‘দুধ লাউ’ অধিকাংশ মানুষেরই খুব প্রিয়। আপনি চাইলেই মজাদার এই পায়েসটি খুব কম সময়ে এবং কম উপকরণে চটপট বানিয়ে ফেলতে পারবেন। এছাড়া আমরা সবাই জানি লাউ স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। স্বাদ আর স্বাস্থ্যের যত্ন যদি একসাথেই হয় তবে মন্দ কি।

চলুন জেনে নেই ‘লাউ দুধের’ পায়েস রান্নার ঘরোয়া রেসিপিটি-

প্রয়োজনীয় উপকরণ

১. কচি লাউ- ১টি

২. কিসমিস- ২ টেবিল চামচ

৩. এলাচ- ৩টি

৪. দারচিনি- বড় ২টি

৫. তরল দুধ- ২ কেজি

৬. চিনি- পরিমাণ মতো

৭. লবণ- সামান্য

প্রস্তুত প্রণালী

প্রথমেই যেটা করবেন লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে নেবেন। লাউ মাঝখান দিয়ে কেটে বিচিসহ অংশটুকু ফেলে দেবেন। তারপর কুচি করে কেটে নিন এবং সেটা গরম পানিতে ৮-১০ মিনিট ভিজিয়ে রাখুন।এরপর একটি পাতিলে তরল দুধ জ্বালিয়ে নিন। এতে এলাচ, দারচিনি ও পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে জ্বাল দিয়ে দুধ ঘন করতে থাকুন। তারপর ঘন দুধের মধ্যে কিসমিস ও ভাপ দেয়া লাউ কুচি দিয়ে অল্প কিছু সময় নাড়তে থাকুন। দুধের মিশ্রণটি ঘন পায়েসের মতো হলে এবার একটি সার্ভিং ডিশে ঢেলে নিন। সাথে বাদাম, কিসমিস আর জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন এই মজার লাউ দুধের পায়েসটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories