• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ইলিশ খিঁচুড়ি রান্নার রেসিপি

প্রজন্মের আলো / ২৭৫ শেয়ার
Update শনিবার, ৫ জুন, ২০২১
সংগৃহী ছবি

তাহেরা রহমান:

ইলিশ মাছ খেতে পছন্দ করেন না, এমন বাঙালি মেলা ভার। বাঙালির পাতে ইলিশ মাছ উঠলে তার স্বাদ-গন্ধ যেন মন ভরিয়ে দেয়। আর বৃষ্টিতে যদি যুগলবন্দী হয় ইলিশ আর খিঁচুড়ি তাহলে তো কথাই নেই। তাই প্রজন্মের আলোর রান্নাবান্নায় আজকের আয়োজনে থাকছে ইলিশ খিঁচুড়ির রেসিপি।

যা যা লাগবে

• পোলাওয়ের চাল- ১ কেজি

• মুগডাল – ২৫০ গ্রাম

• মসুরডাল- ২৫০ গ্রাম

• ইলিশ মাছ- ৬-৮ পিস

• পেঁয়াজ কুঁচি- ১ কাপ

• পেঁয়াজ বাটা – ২ চা চামচ

• রসুন বাটা- ২ চা চামচ

• হলুদ গুঁড়া- দেড় চা-চামচ

• মরিচ গুঁড়া- ১ চা-চামচ

• কাঁচামরিচ- পরিমানমতো

• জিরা গুঁড়া -১ চা চামচ

• লবণ- স্বাদমতো

• পানি – পরিমানমতো

• টক দই- ২-৩ চা চামচ

• তেজপাতা – ২টি

• এলাচ- ৩টি

• লবঙ্গ -৪টি

• সরিষার তেল- পরিমাণমতো

যেভাবে রান্না করবেন

প্রথমে ইলিশ মাছ ধুয়ে লবণ, হলুদ মেখে হালকা ভেজে নিন। এখন কড়াইয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, টক দই লবণ পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে পানি দিন। ফুটে উঠলে মাছ দিয়ে দিন। ঝোল ঘন মাখা মাখা হলে নামিয়ে নিন। এবার আরেকটি পাত্রে তেল গরম দিয়ে একে একে পেঁয়াজ কুঁচি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ দিয়ে নেড়ে দিন। চাল-ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে চাল-ডাল ঢেলে কিছুক্ষণ ভেজে নিন। অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে রাখুন। এবার কাঁচামরিচ ফালি করে নিন। ফুটানো পানি এবং কাঁচামরিচ দিয়ে দিন। ৫ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে পাত্রের মুখ ঢেকে দিন। ১৫ মিনিট পর দমে দিন। এবার খিচুড়ির মধ্যে রান্না করা ইলিশ দিয়ে নেড়েচেড়ে দিন। ব্যাস নামিয়ে গরম গরম পরিবেশন করুন ইলিশ খিঁচুড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories