• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যত বাঁধাই আসুক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে- শিক্ষামন্ত্রী শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন

প্রজন্মের আলো / ১০৯ শেয়ার
Update মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চ্যানেল এস-এর আত্রাই-মান্দা উপজেলা প্রতিনিধি মো. শাহাদুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “অপসাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সত্যের পথে অবিচল থাকতে হবে।” এ সময় তিনি চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে মো. শাহাদুল ইসলাম বাবু বলেন, “চ্যানেল এস সবসময় সাধারণ মানুষের কথা বলে। আমরা মাঠপর্যায়ে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করে যাচ্ছি। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমাদের অগণিত দর্শক ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের সহযোগিতায় আমাদের পথচলা সহজ হয়েছে। সত্য প্রকাশে কোনো আপস না করাই হোক আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories