• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

জেনে নিন

আমের পুডিং তৈরির রেসিপি

প্রজন্মের আলো / ২৯৩ শেয়ার
Update মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

অধ্যক্ষ সিদ্দিকুর রহমান:

চলছে আমের মৌসুম। পাকা আম দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রকম মজার খাবার। আজ আমরা জেনে নেবো তেমনই একটি মজার রেসিপি। এটি তৈরি করা খুব সহজ। খুব অল্প সময়ে সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু আমের পুডিং

পুডিং এমনিতেই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি খাবার। এর সঙ্গে আম যোগ হলে তা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। চলুন জেনে নেওয়া যাক পাকা আম দিয়ে পুডিং তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ডিম- ৩টি
আমের পাল্প- পরিমাণমতো
চিনি- ১ কাপ
দুধ (জ্বাল দিয়ে আধা কাপ করে নেওয়া)- ১ কেজি
ক্যারামেল।

যেভাবে তৈরি করবেন

ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিন। এবার তাতে চিনি দিয়ে নাড়তে থাকুন যাতে পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। এবার এর সঙ্গে মেশান আমের পাল্প। দুধ ঠান্ডা করে পাল্পের সঙ্গে মিশিয়ে নিন। ক্যারামেল তৈরি করে পুডিং এর পাত্রে ঢেলে ঠান্ডা করে নিন। এই পর্যায়ে পুডিংয়ের মিশ্রণ ছেঁকে নিন। এরপর মিশ্রণটি পুডিং এর পাত্রে ঢালুন। একটি হাঁড়িতে পুডিং এর পাত্রটি বসান। হাঁড়ির ভেতর এমনভাবে পানি দিন যেন পুডিং এর বাটি অর্ধেকটা ডুবে থাকে। পুডিং এর বাটির মুখ বন্ধ করে হাঁড়ি ঢেকে চুলায় জ্বাল দিন। আধা ঘণ্টা পর ঢাকনা তুলে টুথপিক দিয়ে দেখুন। যদি পরিষ্কার উঠে আসে তবে পুডিং হয়ে গেছে। আর না হলে মিনিট পাঁচেক জ্বাল দিন। এরপর নামিয়ে ঠান্ডা করে প্লেটে ঢেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন। গরম অবস্থায় পুডিং ঢালতে যাবেন না; তাতে ভেঙে যাওয়ার ভয় থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories