• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

হলুদমিশ্রিত পানি পানে যত উপকার

প্রজন্মের আলো / ২৮০ শেয়ার
Update সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

হলুদ শুধু রান্নায় নয়, রক্তক্ষরণ হলে এমনকি ব্যথা উপশমেও দারুণ কাজ করে। হলুদ বা হলুদ দুধের গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন। কিন্তু হলুদমিশ্রিত পানি শরীরবৃত্তীয় কাজে বিশেষ উপকারে আসতে পারে, সে বিষয়টি হয়তো কারও কারও জানা নেই।

হলুদমিশ্রিত পানি শরীরের অতিরিক্ত টক্সিন দূর করে এবং সে সঙ্গে ভাইরাল জ্বর, সর্দি-কাশি এগুলো থেকে দূরে রাখে। উষ্ণ গরম পানির সঙ্গে হলুদ মিশিয়ে পানে শারীরিক যে সমস্যাগুলো থেকে সহজে মুক্তি পাওয়া যায়, জেনে নিন।

আরথ্রাইটিস: হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি আছে। যে কারণে হলুদমিশ্রিত পানি পানে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। জয়েন্টে ও পেশীর ব্যথাও হলুদমিশ্রিত পানি পানে সহজেই কমে যায়। প্রতিদিন এক গ্লাস হলুদমিশ্রিত পানি পান করলে উপকার পাওয়া যায়।

ওজন হ্রাস: হলুদ খুব দ্রুত হজমে সাহায্য করে। কারণ এটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, পানির সঙ্গে পান করলে সহজেই মেটাবোলিজম বেড়ে যায় এবং ওজন হ্রাস হতে শুরু করে। তাই ওজন কমানোর ইচ্ছা থাকলে হলুদমিশ্রিত পানি পান করলে এটি আপনাকে দারুণ কাজ দিবে।

ইমিউনিটি বাড়ায়: হলুদে উপস্থিত কারকিউমিন অনেক বেশি পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে সব ধরনের ভাইরাল ফিভার থেকে আপনি বাঁচতে পারেন।

ত্বকের জন্য উপকারী: হলুদমিশ্রিত পানির অ্যান্টি-অক্সিডেন্ট ফর্মুলা ত্বকের জন্য ভালো এবং ত্বকের বার্ধক্যজনিত সমস্যা থেকে বাঁচাতে পারে। এতে তারুণ্য যেমন ধরে রাখা যায় তার সঙ্গে স্কিনের যাবতীয় সমস্যাও দূর হয়।

কীভাবে তৈরি করবেন হলুদমিশ্রিত পানি:

প্রথমে এক গ্লাস পানি নিন, সঙ্গে সামান্য হলুদ গুঁড়া। পানিতে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সঙ্গে এক ফোঁটা তুলসীর রস যোগ করতে পারলে ভালো। এরপর ছেঁকে নিন মিশ্রণটি। কিংবা চাইলে খানিকটা মধুও যোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories